২০ জুলাই ২০২৬, সোমবার, ৪ শ্রাবণ ১৪৩৩
২০ জুলাই ২০২৬, সোমবার, ৪ শ্রাবণ ১৪৩৩

মেমারি ১ব্লকে নিমো১নং বিষ্ণুপুর মাঠে সারা বাংলা নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু

সেখ সামসুদ্দিন, ৩ অক্টোবর : মেমারি ১ ব্লকের নিমো ১ অঞ্চলের বিষ্ণুপুর মাঠে নবম বর্ষ সারা বাংলা নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল আজ। বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের পরিচালনায় এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করবে।আজ রবিবার উদ্বোধনী খেলায় লোকো ফুটবল কোচিং সেন্টার (বর্ধমান) ও বারুইপাড়া শিয়াখালা অগ্রণী সংঘ (হুগলী) অংশগ্রহণ করে। বারুইপাড়া শিয়াখালা অগ্রণী সংঘ ২–১ গোলে লোকো ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে।বারুইপুর শিয়াখালা অগ্রণী সংঘের অঙ্কিত মাঝি ও বিক্রম খাঁ একটি করে গোল করে। লোকো ফুটবল কোচিং সেন্টারের মার্শাল মুরমু একটি গোল করে মাঠে দর্শকদের উৎসাহিত করে। বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের সংস্থার সম্পাদক উত্তম ঘোষ জানান, এদিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের বিক্রম খাঁ। আগামী ১০ অক্টোবর মানকুন্ডু স্পোটিং ক্লাব ও জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। একমাস ব‍্যপী আইপিএল ধাঁচে বিসিপিএল ক্রিকেট প্রতিযোগিতা শেষ হওয়ার পরেরদিনই আবার নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু করায় এলাকার ক্রীড়ামোদী মানুষজন সংস্থাকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি ১ব্লকে নিমো১নং বিষ্ণুপুর মাঠে সারা বাংলা নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু

আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার