কাজী আমীরুল ইসলাম: কলকাতার ৪ নম্বর হাজী মুহাম্মাদ মহসিন স্কোয়ারের দরবার পাক থেকে ‘সিলসিলা এ কাদেরিয়া রায্যাকিয়া মুস্তারশিদিয়া’-র সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আলকাদেরী আলবাগদাদী-র নেতৃত্বে ১১১ জনের একটি কাফেলা ইরাক সফরে রওনা হয়েছে।
বুধবার, ৯ সেপ্টেম্বর ভোরে কলকাতা বিমানবন্দর থেকে কাফেলাটি ইরাকের উদ্দেশে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী প্রথমে নাজাফ শরীফে অবস্থান করবেন তাঁরা। সেখানে হযরত আলী (আঃ)-এর মাজার শরীফ জিয়ারতের পর কারবালা শরীফে যাবেন। এরপর বাগদাদ শরীফে পৌঁছে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানী-র মাজার শরীফ ও দরবারে অনুষ্ঠিত ফাতেহা ইয়াজ দাহাম শরীফের উরসে যোগ দেবেন।
লন্ডন, কানাডা, আমেরিকা ও বাংলাদেশ থেকেও কয়েকজন পীরভাই পরবর্তীতে কাফেলায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সাজ্জাদানশীন হুযুর পাক গওসুল আযম হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী-র ২৩তম বংশধর। ৫৬১ হিজরির ১১ রবিউসসানি (১১৬৬ খ্রিস্টাব্দ) তাঁর ‘বেসালে হক’ হয়।
নতুন গতি 


























