১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

জলপাইগুড়িতে বৃহন্নলাদের বাড়িতে বিএসএফ অভিযান

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 17
নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোর রাত থেকে বৃহন্নলাদের বাড়িতে বিএসএফ অভিযান ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি পুরসভা এলাকায়।
জানা গিয়েছে, ২ নং ওয়ার্ডের উত্তররায়কতপাড়া এলাকায় ৭-৮ বছর ধরে ৩০-৫০ জন বৃহন্নলার বাস। বৃহস্পতিবার ভোর রাতে আচমকা তাদের বাড়ি ঘিরে ফেলে বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। বিএসএফ মোতায়েন করা হয় তিনটি বাড়ির ছাদে। সূত্রের খবর, কয়েক বছরেই বিশাল সম্পত্তি বানিয়েছেন সেই বৃহন্নলারা। পুলিশ ও বিএসএফ খতিয়ে দেখছে তাঁদের বাংলাদেশী নাগরিক বা অবৈধ অস্ত্র রয়েছে কিনা। জানা গিয়েছে, বহুদিন ধরে নানা জায়গায় থেকে এই বৃহন্নলাদের বাড়িতে অনেকের আসা যাওয়া রয়েছে।
জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তীর বক্তব্য, “বিএসএফ সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে বৃহন্নলাদের বাড়িতে অভিযানে এসেছে। আমাদেরকেও ডাকা হয়েছে। তাদের বাড়িতে অবৈধ কোনও কার্যকলাপের খবর পেয়েই BSF তল্লাশি চালাচ্ছে।” এদিকে এক বৃহন্নলা বলেছেন, “কেন এসেছে আমাদের জানায়নি। আমাদের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। আমাদের এখানে গণনা চলছে আমাদের এখানে কতজন আছে সেটা তারা জিজ্ঞাসা করছে। বাংলাদেশের কেউ আমাদের এখানে নেই। আমাদের সবার কাগজ আছে। আগ্নেয়াস্ত্র পাওয়ার কোনও ঘটনা নেই।”
সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জলপাইগুড়িতে বৃহন্নলাদের বাড়িতে বিএসএফ অভিযান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার