০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

ইছামতীর বুকে বালি-লুঠ, পুলিশের অভিযানের পরও প্রশ্ন অমীমাংসিত

বসিরহাট: দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার—ইছামতি নদী থেকে অবাধে বালি তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমায়। নৌকায় করে নদী থেকে বালি তুলে বিভিন্ন ইটভাটায় পাচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-ইটিন্ডা শ্মশানঘাট সংলগ্ন ইছামতি নদী থেকে নৌকাবোঝাই করে বালি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত নদীর বিভিন্ন অংশ থেকে বালি তোলা হচ্ছে। পরে নৌকা থেকে সেই বালি নামিয়ে গাড়িতে বোঝাই করে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলেও অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, অতীতেও বালি ও মাটি উত্তোলন নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে নজরদারি ও অভিযান চালানো হলেও নদী থেকে বালি তোলার অভিযোগ পুরোপুরি বন্ধ হয়নি।
ইতিমধ্যে গত কয়েক দিনে বালি বোঝাই ট্রাক আটক করার পাশাপাশি দু’জনকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। তবে কারা এই কাজের সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে কোনও মদত রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বেআইনি বালি উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলোক নন্দা ভাওয়াল। নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইছামতীর বুকে বালি-লুঠ, পুলিশের অভিযানের পরও প্রশ্ন অমীমাংসিত

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার