১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

কেশপুরে বাজ পড়ে যুবকের মৃত্যু

নতুন গতি, কেশপুর: কেশপুরে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের ও আহত হলো ২ জন।ঘটনাটি ঘটেছে কেশপুরের শালিকা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বহরা গ্রামের সুশীল হাঁসদা, তাঁর স্ত্রী এবং দুই ছেলে শালিকা গ্রামের মাঠে ধান তোলার কাজ করছিলেন। দুপুর ৩টা নাগাদ যখন প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশীল হাঁসদা’র বড় ছেলে ভীমের! আহত হয় সুশীল বাবুর স্ত্রী ও ছোট ছেলে। ভীমচরণের পকেটে মোবাইল ফোন থাকায় তার উপর বজ্রের আঘাত গুরুতর হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলেই ভীমচরণের মৃত্যু হয়। স্থানীয়দের তৎপরতায় আহত ২ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে কেশপুর থানার পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুরে বাজ পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ মে ২০২১, সোমবার