২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩
২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩

তথ্য সংরক্ষণ বিল কার্যকরী না হওয়া পর্যন্ত ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করতে জোর করবে না হোয়াটসঅ্যাপ

নতুন গতি নিউজ ডেস্ক: যতদিন না-পর্যন্ত তথ্য সংরক্ষণ বিল কার্যকরী হচ্ছে, ততদিন ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করতে জোর করবে না হোয়াটসঅ্যাপ ৷ দিল্লি হাইকোর্টকে এ কথা জানিয়ে দিয়েছে এই মেসেজিং সংস্থা ৷

হোয়াটসঅ্যাপের পক্ষের আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, স্বেচ্ছায় নিজেদের নয়া প্রাইভেসি পলিসি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের এই কোম্পানি ৷ এই গোপনীয়তা রক্ষা নীতি গ্রহণ করার জন্য হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের জোর করবে না বলেও জানিয়ে দেন সালভে ৷

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের থেকে তাদের নীতির বিষয়ে তথ্যও জানতে চাওয়া হয়েছিল ৷

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুটি সংস্থা ৷ তবে আদালতের এক বিচারপতির বেঞ্চ হোয়াটসঅ্য়াপের পিটিশন খারিজ করে দেয় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আপিল করে এই মেসেজিং অ্যাপ ৷ তথ্য সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করার জন্য জোর করছে বলে হাইকোর্টে অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই আবেদনের শুনানিতেই অনেকটা সুর নরম করল হোয়াটসঅ্যাপ ৷

গ্রাহকদের চ্যাট ও অন্যান্য গোপনীয় নথি ফেসবুকের সঙ্গে শেয়ার হয়ে যাওয়ার ভয়ে হোয়াটসঅ্যাপের সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন মহল ৷ অনেকে এই অ্যাপের ব্যবহার বন্ধও করে দিয়েছেন ৷ পরিস্থিতি সামাল দিতেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, তারা তাদের গোপনীয়তা রক্ষা নীতি গ্রহণ করার জন্য গ্রাহকদের আপাতত জোর করবে না ৷

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তথ্য সংরক্ষণ বিল কার্যকরী না হওয়া পর্যন্ত ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করতে জোর করবে না হোয়াটসঅ্যাপ

আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার