১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

ইডির সীমা কতটা? জানিয়ে দিলো কলকাতা হাই কোর্ট

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গোপনীয়তার অধিকার খর্ব করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই বিষয়ে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ ইডি ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল।

আদালতের নির্দেশ

১. যে কোনও ক্ষেত্রে ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না।

২. ইডি অভিযান করলেও আগেই সংবাদমাধ্যমকে এই বিষয়ে কিছু জানাতে পারবে না। ইডি সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান বা রেইড করতে পারবে না।

. সার্চ অ্যান্ড সিজার’ সংক্রান্ত কোন ব্যাপারে আগে থেকে কিছুই প্রকাশ্যেও আনা যাবে না। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে কোন খবর প্রকাশিত হলে সেখানে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। চার্জশিটের আগে ছবি ছাপা যাবে না।

২০২৪ সালের জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইডির সীমা কতটা? জানিয়ে দিলো কলকাতা হাই কোর্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার