২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

শান্তিনিকেতনের পাঠভবনে আয়োজিত হল বসন্ত আবাহন উৎসব

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:

শান্তিনিকেতনের পাঠভবনে আয়োজিত হল বসন্ত আবাহন উৎসব।
প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম দিনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে বসন্ত আবাহন অনুষ্ঠান আয়োজিত হয় শান্তিনিকেতনের পাঠভবনে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি, নৃত্য সংগীতের মাধ্যমে বসন্ত ঋতুকে স্বাগত জানালো পাঠভবনের ছাত্র-ছাত্রীরা।
এই বসন্ত আবাহন উৎসবে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ জহর বেদীতে পাঠ ভবনের ছাত্র-ছাত্রীরা সমবেতভাবে নৃত্য সংগীত পরিবেশন করে।
রবীন্দ্রনাথের ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ এই নৃত্য গীতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
বসন্ত ঋতুকে এইভাবেই দৃষ্টিনন্দন নৃত্য সংগীতের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হল।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শান্তিনিকেতনের পাঠভবনে আয়োজিত হল বসন্ত আবাহন উৎসব

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার