২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু বইমেলার ৩৪ বছরের ইতিহাস, অবহেলায় ব্রাত্য স্বপ্নের কারিগর নির্মল সরকার!

মাসুদ রহমান, বহরমপুর, ২৪ নভেম্বর: শিশুদের বইমুখী করে তোলা এবং বই পড়ার আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩৪ বছরে পা দিতে চলেছে ‘সূর্যসেনা পরিবার’-এর শিশু বইমেলা। আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর বহরমপুরের ঐতিহাসিক শক্তিমন্দির ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী এই মেলা। শ্রী নির্মল সরকারের উদ্যোগে শুরু হওয়া এই বইমেলা ভারতের প্রথম শিশু বইমেলা হিসেবে পরিচিত। দীর্ঘ ৩৪ বছর ধরে একটি শহরে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ কার্যত নজিরবিহীন।
‘সূর্যসেনা পরিবার’-এর প্রতিষ্ঠাতা ও কার্যকরী সভাপতি নির্মল সরকার জে. এন. অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষক। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মূল লক্ষ্য। প্রচারের আলো থেকে দূরে থাকা এই শিক্ষাব্রতী বর্তমানে বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় চলাফেরা করতে না পারলেও ফোনের মাধ্যমে শিশুদের নিয়মিত খোঁজখবর রাখেন।
তবে দীর্ঘদিনের এই অসামান্য উদ্যোগের পরেও তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান ও সরকারি স্বীকৃতি না মেলায় আক্ষেপ রয়েছে। শিশু বইমেলাকে স্থায়ী সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনারও দাবি উঠেছে। এবারের মেলায় অভিভাবক, শিক্ষাবিদ ও বইপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ‘সূর্যসেনা পরিবার’।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিশু বইমেলার ৩৪ বছরের ইতিহাস, অবহেলায় ব্রাত্য স্বপ্নের কারিগর নির্মল সরকার!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার