১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩
১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩

জাল সই কাণ্ডে কুনালের সঙ্গে বয়ান মিললো না অভিষেকের, অভিষেককে আবার ডাকতে চলেছে CID

দেবজিত মুখার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো অনেক বেশি জালে জড়িয়ে পড়ছেন। এমনিতেই বিভিন্ন দুর্নীতি কাণ্ডে ইডি, সিবিআই-এর নজরে তিনি। তারমধ্যে জাল সই কান্ড। সই জাল কাণ্ডে রবিবার দ্বিতীয়বার সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, বারবার বয়ান বদল করেছেন অভিষেক। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হলে সাংসদের বয়ানে একাধিক অসংগতি মিলেছে। অর্থাৎ এদিনের ম্যারাথন জেরায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্তুষ্ট নন। ফলত তাঁরা ফের তৃণমূল সাংসদকে ডাকার পরিকল্পনা করছেন বলেই খবর। সই জাল কাণ্ডে দীর্ঘদিন ধরেই সিআইডির স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর তিনবার তলব এড়িয়ে যান বিভিন্নরকম অজুহাত দেখিয়ে। অবশেষে হাই কোর্টের ধমক খেয়ে তদন্তে সহযোগিতা করতে একপ্রকার বাধ্য হন তিনি। যদিও হাই কোর্টের রক্ষাকবচ নিয়ে তবেই ভবানী ভবন গিয়েছেন অভিষেক।

জানা গিয়েছিল, প্রথমদিনের জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব ‘জানি না’ বলে এড়িয়ে গিয়েছেন তিনি। রবিবার দ্বিতীয়দফায় সাড়ে আটঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এদিন সই কাণ্ডে তলব করা হয়েছিল কুণাল ঘোষকেও। দু’জনকেই আলাদা করে প্রশ্ন করা হয়। পরবর্তীতে বেশ কিছুক্ষণ তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে অভিষেক যা উত্তর দিয়েছেন, কুণাল ঘোষের উপস্থিতিতে তা বদলে ফেলেছেন। এমনটা ঘটেছে বেশ কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে। পরবর্তীতে আধিকারিকরা তাঁকে বয়ান বদল নিয়ে প্রশ্ন করলে কোনও সুদুত্তর দিতে পারেননি। অভিষেকের এই বারবার বয়ান বদলে অসন্তুষ্ট সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, সই জাল কাণ্ডের জট খুলতে ফের অভিষেককে তলব করতে চলেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। যদিও তা কবে, জানা যায়নি। উল্লেখ্য, এই মুহূর্তে একাধিক মামলার চাপে নাস্তানাবুদ অবস্থা অভিষেকের।

অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি প্ররোয়ানা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জাল সই কাণ্ডে কুনালের সঙ্গে বয়ান মিললো না অভিষেকের, অভিষেককে আবার ডাকতে চলেছে CID

আপডেট : ১৫ জুন ২০২৬, সোমবার