সংবাদদাতা : হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আয়মাপাহাড়পুর উত্তরপাড়া আস্তানা জামে মসজিদে খতম তারাবি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। মসজিদ কমিটির সম্পাদক শেখ আব্দুর জাব্বার জানান প্রায় কয়েকশো মানুষকে আফতারের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা গিয়াসুল হক সাহেব, আলহাজ্ব হাফেজ আরেফবিল্লাহ সাহেব, বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন সাহেব, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন,মনিরুল হক,বিশিষ্ট সমাজসেবী শেখ নাজিমউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠনের অধিকর্তারা। মসজিদ কমিটির সম্পাদক, কমিটির সকল সদস্য এবং গ্রামবাসী বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন, তাঁদের সার্বিক সহযোগিতা না থাকলে এ অনুষ্ঠান করা সম্ভব হতো না বলে তিনি জানান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের আনন্দ ছিল অনাবিল। মহান স্রষ্টার দরবারে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
উত্তরপাড়া আস্তানা জামে মসজিদে খতম তারাবি উপলক্ষে ইফতারে ব্যবস্থা করা হয়
-
নতুন গতি - আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























