নিজস্ব সংবাদদাতা : হুগলী জেলার খানাকুল থানার অন্তর্গত উদনা পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সঞ্জয় কুমার ঘোষালে মহাশয়ের অবসরকালীন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া জগতের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে তার সু পরিচিতি ছিল। তাই উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এক নতুন মাত্রা তৈরি হয় তার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত নিমাই দাস মহাশয়। তিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বভার অর্পণ করেন বিশিষ্ট শিক্ষক ও প্রখ্যাত সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন সাহেবকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী চন্দন বিশ্বাস মহাশয়।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উদনা কাদেরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আজিজুর রহমান, শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ সাদাতুল্লাহ, অঞ্চল প্রধান বিকাশ রায়, বালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চিনা। কবি সুকান্ত মহাবিদ্যালয় অধ্যক্ষ সালাউদ্দিন খান, অধ্যাপক মোইদুল ইসলাম, শিক্ষক ডক্টর তুহিন কান্তি চক্রবর্তী, অমিত কুমার আড্য, প্রদীপ রায়, গঙ্গাধর জানা, কিরণময় নন্দী, অর্ণব কুন্ড, রবীন্দ্রনাথ আদক, রাজকুমার ঠাকুর, অনিরুদ্ধ ভট্টাচার্য, সুজিত মান্না, অভিজিৎ নিয়োগি, অরুনিমা ঘোষাল, অয়ন্তিকা ঘোষাল, সাহআলম খান প্রমূখ।
১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
উদনা শিক্ষক সঞ্জয় কুমার ঘোষাল অবসরকালীন সম্মাননা অনুষ্ঠিত হয়
-
নতুন গতি - আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- 33
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























