১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের

দেবজিৎ মুখার্জি: রাজঘাটে যখন কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ধর্না বিক্ষোভ চলছে তখনই কিছুটা দূরেই রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে অবস্থান চলছে চাকরিপ্রার্থীদের। সোমবার গান্ধীজয়ন্তীতে যন্তর মন্তরে রাজ্য সরকার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থমিক চাকরিপ্রার্থীরা।

যদিও এদিন চাকরিপ্রার্থীদের যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়ায় দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কারণ যন্তর মন্তরে তৃণমূলও ধর্নার অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি পায়নি তারা।

দিল্লি পুলিশ যন্তর মন্তরে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীদের ৩০ মিনিটের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে। বিক্ষোভকারীরা ২০০৯ সালের চাকরিপ্রার্থী। যন্তর মন্তরের পর তাদের যাওয়ার কথা রয়েছে রাজঘাটে। সেখানে গান্ধীর জন্মদিনে তারা গান্ধীজির স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানাবে। দেখা করতে চায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা নিয়োগে দুর্নীতির অভিযোগ জানাবেন। তাদের প্রতি বঞ্চনার অভিযোগ জানাবেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের

আপডেট : ২ অক্টোবর ২০২৩, সোমবার