১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

নদিয়ার নাকাশিপাড়া এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত তিন কিশোর

নিজস্ব সংবাদদাতা : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত তিন কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার। জানা যায় আজ কয়েকজন কিশোর প্রতিদিনের মতোই নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা এলাকার হাসপাতাল সংলগ্ন একটি আম বাগানে খেলা করছিল। তখনই আম বাগানে গোল জাতীয় বলের মত কিছু দেখতে পায় তারা। এরপরই বল ভেবে ঐ বস্তুটাকে হাতে নিয়ে আরেকজনকে ছুড়ে মারে এবং সে বলটি কে ধরতেই হঠাৎ বাস্ট করে। বোমের আঘাতে গুরুতর আহত হয় তিনজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বোম এর আওয়াজ পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতাল পরবর্তীকালে অবস্থার অবনতি হলে শক্তি নগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে ওই আমবাগানে কিভাবে বোমাটি এলো।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নদিয়ার নাকাশিপাড়া এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত তিন কিশোর

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, সোমবার