১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন

  • নতুন গতি
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার
  • 14

অবশেষে NEET পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। ১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন।

নতুন গতি ডিজিটাল ডেস্ক : NEET পরীক্ষার্থীদের কথা ভেবে আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন। এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পূর্বঘোষণা মতো আগামিকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে।

তবে রাজ্য সরকারের পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১১ এবং ১২ সেপ্টেম্বর বাংলায় পরপর দু’দিন সম্পূর্ণ লকডাউন। তাই সেক্ষেত্রে ১৩ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে চূড়ান্ত সমস্যা হওয়ার কথা আশঙ্কা করা হচ্ছিল। আগামী ১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহারের দাবি তুলে সুজন চক্রবর্তী বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে লকডাউন প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। অবশেষে NEET পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পরপর দু’টি টুইট করেন। ওই টুইটে তিনি জানান, আগামী ১১ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার নির্দিষ্ট বিধি মেনে সম্পূর্ণ লকডাউন চলবে রাজ্যে। তবে ১২ সেপ্টেম্বর হবে না লকডাউন। NEET পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান তিনি।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার