২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

বারুইপুর পুলিশ জেলার গোপন তল্লাশিতে উদ্ধার বেআইনী অস্ত্র গুলি এবং তাজা বোমা

নতুন গতি প্রতিবেদক : গতকাল রাতে বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানাতে ৮ নং গরানবোস অঞ্চলে গোপনে তল্লাশি চালিয়ে উদ্ধার বেআইনী অস্ত্র, গুলি এবং তাজা বোমা। বাসন্তী থানাতে গোপন সূত্রে খবর আসে যে কিছু দুষ্কৃতী ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৮ নং গরানবোস এলাকায় বেআইনী অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছে এলাকায় কোন ঝামেলা করবার উদ্দেশ্যে। খবর পেয়েই পুলিশ টিম হানা দেয় নির্দিষ্ট জায়গায়। পুলিশ পৌঁছে যেতেই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাতেনাতে ধরা পড়ে যায় শামীম শেখ বলে এক যুবক। শামীম শেখকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশের হাতে রাতেই উদ্ধার হয় মোট আটটি বেআইনী আগ্নেয়াস্ত্র যার মধ্যে চারটি লং এবং চারটি স্মল। এবং মোট ২৯ টি কার্তুজ। এছাড়াও মেলে একটি ব্যাগে দশ বারোটা তাজা বোমা।

উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করবার জন্য বোম্ব ডিজপজাল স্কোয়াড-কে খবর দেয়া হয়েছে। ধৃত দুষ্কৃতীকে পুলিশ রিমান্ডে আজ নেওয়া হবে।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বারুইপুর পুলিশ জেলার গোপন তল্লাশিতে উদ্ধার বেআইনী অস্ত্র গুলি এবং তাজা বোমা

আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার