স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ভারতের ওড়িশার মাদার্স পাবলিক স্কুলে ব্লিটজ ফিদে রেটিং ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেই বিশ্বরেকর্ড গড়েছে এলেনা মিশ্রা।
মাত্র চার বছর বয়সে সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছেন তিনি। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এই খুদে প্রতিভাকে আনুষ্ঠানিক ফিদে ব্লিটজ ১৪৩২ রেটিং দিয়েছে।
এর আগে এত অল্প বয়সে এই কাজ করতে পারেনি কোনও মহিলা দারাড়ু। চার বছর বয়সটা যেখানে বাচ্চাদের ছোটাছুটি করে বেড়ানোর বয়স। এই বয়সে শিশুর বিকাশ দ্রুত ঘটলেও পেশাগত দিকে পা বাড়িয়ে সাফল্য পেয়েছে এমন দৃশ্য সত্যি বিরল।
আর সেই বিরল ঘটনাকেই একপ্রকার সাধারণভাবে তুলে ধরেছে ওড়িশার এই খুদে দাবাড়ু। ওড়িশার বাসিন্দা এলেনা মাত্র চার বছর ৫ মাস ১৬ দিন বয়সেই দাবার দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছে।
ওড়িশার ক্রীড়াঙ্গনে মাত্র চার বয়সী এলেনার এই বিরাট কীর্তি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ চর্চা হচ্ছে। নেটিজেনরা লিখেছে, ওড়িশার এলেনা মিশ্রা মাত্র ৪ বছর ৬ মাস ১৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ নারী দারাড়ু হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছে।
ফিদের প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬ রেটিংয়ের তথ্য অনুযায়ী, তার ব্লিটজ রেটিং হলো ১৪৩২। ২০২২ সালে বা তার পরে জন্মগ্রহণকারী কেউ এই কৃতিত্ব এর আগে কেউ আর অর্জন করতে পারেনি।
নতুন গতি 























