মালদা: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্যতিথি উপলক্ষে শুক্রবার পুরাতন মালদার বাচামারি পালপাড়া এলাকায় আয়োজিত হল বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও স্থানীয় রাধা-গোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত এই শোভাযাত্রায় এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
রাধা-গোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পুরাতন মালদার বিভিন্ন পথ পরিক্রমা করে। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি ও ধর্মীয় আবহে এদিন উৎসবের আমেজে মেতে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এদিনের ধর্মীয় শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অংশ নেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ, প্রাক্তন কাউন্সিলর কার্তিক ঘোষ এবং কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই বাচামারি পালপাড়া এলাকায় ছিল উৎসবের আবহ। ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
নতুন গতি 
























