২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

কুতুব মিনার এলাকায় ২৭টি মন্দিরের দাবি নিয়ে পুজোর আবেদন করে আদালতে মামলা হিন্দুত্ববাদীদের

  • নতুন গতি
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার
  • 40

নতুন গতি ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণের সুপ্রিম কোর্টের নির্দেশের পর একাধিক বিষয় নিয়ে মাথাচাড়া দিচ্ছে দেশের দেশের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে অবস্থিত মসজিদ নিয়েও করেছে মামলা। তাজমহলকে শিব মন্দির দাবি তুলে একাধিকবার সেখানে পুজোতে বসার অপচেষ্টা করেছে। এবার ফোকাসে আর এক ইসলামিক স্থাপত্য কুতুব মিনার। সেখানে ‘পুজোর অধিকার’ চেয়ে মামলা দায়ের হল সাকেত জেলা আদালতে। এদিনের শুনানির পরে বিচারক নেহা শর্মা পরবর্তী শুনানির দিন‌ ধার্য করেছেন ২৪ ডিসেম্বর।

আবেদনকারীদের দাবি, এখানে মোট ২৭টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির। ১৮৮২ সালের ট্রাস্ট অ্যাক্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারকে কুতুব মিনার চত্বরের মধ্যে অবস্থিত মন্দিরের পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে পিটিশনে।

কিন্তু কেন কুতুব মিনারে পুজো করতে চেয়ে মামলা ? আইনজীবী বিষ্ণু এস জৈনের দায়ের করা মামলার আবেদনে জানানাে হয়েছে সেকথা সেখানে দাবি করা হয়েছে ওই অঞ্চলে হিন্দু ও জৈনদের মন্দির ছিল। সেই মন্দিরগুলিতে যে দেবদেবীদের পুজো হত, তাঁদের বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করারও আবেদন করা হয়েছে আদালতে । আবেদনকারীদের দাবি, এখানে মােট ২৭ টি মন্দির ছিল।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কুতুব মিনার এলাকায় ২৭টি মন্দিরের দাবি নিয়ে পুজোর আবেদন করে আদালতে মামলা হিন্দুত্ববাদীদের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার