নতুন গতি নিউজ ডেস্ক: রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সূচনা হলো আজকে। এই কর্মসূচির শুভ সূচনা করলেন কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,করুই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মমতা মালিক,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী সহ অন্যান্যরা। এলাকার মানুষদের সুবিধা দেওয়া জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কৃষক বন্ধু,১০০দিনের কাজ, রূপশ্রী,স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ার জন্য এলাকার মানুষদের লম্বা লাইন। এইদিন পঞ্চায়েতে বাউলগানের মাধ্যমে সরকারের জনমুখী প্রকল্প নিয়ে সচেতন করা হয়। এলাকার মানুষদের। সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হলো আজকে
-
নতুন গতি - আপডেট : ১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার
- 10
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























