২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ১৫ বছর ধরে লাগাতার ধর্ষণ করে আসছে দুষ্কৃতী, অবশেষে কুপিয়ে খুন করে নিজেই পুলিশ কে খবর দিলো ধর্ষিতা

নতুন গতি ওয়েব ডেস্ক: ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে নিজেই পুলিশে খবর দিলেন এক মহিলা। এর পরেই মধ্যপ্রদেশ পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ছুরি দিয়ে কমপক্ষে ২৫ বার কোপ মেরে খুন করা হয়। কিন্তু কীসের এত রাগ? মহিলা জানিয়েছেন, ২০০৫ সাল থেকে ১৫ বছর ধরে তাঁকে বার বার ধর্ষণ করে ওই ব্যক্তি। গত ১২ অক্টোবর ফের সেই চেষ্টা করতে গেলেই তিনি অস্ত্র হাতে তুলে নেন।

রাজধানী ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে গুনা জেলার এই ঘটনায় মৃতের নাম ব্রিজভূষণ শর্মা। পুলিশ জানিয়েছে, ওই ব্রিজভূষণ জেলার অশোক নগরের বাসিন্দা। খুনের অভিযোগে মহিলার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ব্রিজভূষণ তাঁর প্রতিবেশী ছিল। মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথম বার ওই ব্যক্তির হাতে ধর্ষিত হন। সেই মুহূর্তের একটি ভিডিয়ো তুলে রাখে ব্রিজভূষণ। এর পর ব্ল্যাকমেলিং চলতে থাকে। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার শাসানির মুখে দিনের পর দিন তিনি শারীরিক সম্পর্কে যেতে রাজি হন। মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরেও একই ভাবে হুমকি ও অত্যাচার চলতে থাকে। দিন দিন তা বাড়তেই থাকে। এবার তাই নির্যাতককে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন দুই মেয়ের মা।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ ১৫ বছর ধরে লাগাতার ধর্ষণ করে আসছে দুষ্কৃতী, অবশেষে কুপিয়ে খুন করে নিজেই পুলিশ কে খবর দিলো ধর্ষিতা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, রবিবার