২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

এবিভিপির ‘যাদবপুর বাঁচাও অভিযান’ ঘিরে ধুন্ধুমার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবিভিপির ‘যাদবপুর বাঁচাও অভিযান’ ঘিরে ধুন্ধুমার। অনুমতি নেই এই অভিযোগে যাদবপুর থানার কাছে এদিন এবিভিপির মিছিল আটকায় পুলিশ। কিন্তু তা মানতে নারাজ ছিল এবিভিপির কর্মী, সমর্থকরা। পুলিশের বাধা ঠেলে মিছিল এগোতে গেলেই ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও এবিভিপির কর্মী, সমর্থকদের মধ্যে। রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর থানা এলাকা। পরে গোলপার্ক, দক্ষিনাপণ অঞ্চল থেকেও ধরপাকড় চলে। প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। এবিভিপি সমর্থকদের আটকও করে পুলিশ।

বিকেল ৪টের পর যাদবপুরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রয়েছেন অগ্নিমিত্রা পালও। মিছিলে অংশ নেন তাঁরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবিভিপির ‘যাদবপুর বাঁচাও অভিযান’ ঘিরে ধুন্ধুমার

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার