২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

পাঁচ বছর পর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফের পাথর রপ্তানি শুরু

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফের পাথর রপ্তানি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিভিন্ন নীতিগত জটিলতার কারণে দুই দেশের বাণিজ্যে ভাটা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য আবার গতি পাচ্ছে, যা নিয়ে আশাবাদী দুই দেশের ব্যবসায়ীরা। দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৈধভাবে যাত্রী পারাপারের পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। একসময় প্রতিদিন ভারত থেকে প্রায় ২৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেত। এতে রাজস্ব বৃদ্ধি, পরিবহণ ব্যবসা, শ্রমিকদের কর্মসংস্থান এবং সীমান্ত এলাকার অর্থনীতি চাঙা থাকত। তবে গত কয়েক বছরে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২৫-৩০টি ট্রাকে। সম্প্রতি বাংলাদেশ প্রথম পর্যায়ে ১,০০০ মেট্রিক টন পাথর আমদানির সিদ্ধান্ত নেওয়ায় সীমান্তে ফের ব্যস্ততা শুরু হয়েছে। বিহারের পাকুড় থেকে পাথরবোঝাই ট্রাক হিলি চেকপোস্ট হয়ে বাংলাদেশে যাচ্ছে। হিলির ব্যবসায়ী রাজেশ কুমার আগরওয়ালা জানান, পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিং বন্ধ এবং অন্যান্য নীতিগত সমস্যার কারণে ২০২২ সাল থেকে এই বাণিজ্য বন্ধ ছিল। তাঁর আশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভবিষ্যতে অন্যান্য পণ্যের রপ্তানিও বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ বছর পর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফের পাথর রপ্তানি শুরু

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার