নিজস্ব সংবাদদাতা : অনেকদিন থেকেই শিয়ালদায় মেট্রো পরিষেবা দেওয়ার কাজ চলছে। যাত্রীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে থেকে শিয়ালদার মেট্রো পরিষেবা চালু হবে ? সেই অপেক্ষায় আছেন তারা।যাত্রীদের জন্য বিশেষ সুখবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই হয়তো শিয়ালদা থেকে চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। বর্তমানে ফুল বাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু রয়েছে। কিন্তু যাত্রী খুব একটা হচ্ছে না। আশা করা যাচ্ছে শিয়ালদা থেকে মেট্রো রেল পরিষেবা চালু হয় অবশ্যই যাত্রী সংখ্যা বাড়বে। রেলওয়ে বিভাগের সেফটি ছাড়পত্র পাওয়ার পর চালু হয়ে যাবে শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা। হয়তো সেই ইতিহাস আগামী মাসেই হবে।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
যাত্রীদের জন্য বিশেষ সুখবর আগামী মাস থেকেই হয়তো শিয়ালদা থেকে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা
-
নতুন গতি - আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- 5
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















