১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

খেজুরীতে অনুষ্ঠিত হলো কাঁথি জেলা বিজেপির বিশেষ বর্ধিত অধিবেশন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: শনিবার বিজেপির কাঁথি জেলা সাংগঠনিক কমিটির একটি বিশেষ বর্ধিত অধিবেশন খেজুরীতে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ দাস, রাজ্য সহ-সভাপতি শমিত দাস, জোন ইনচার্জ মনোজ পান্ডে, জেলা প্রভারী মলয় সিনহা, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু পাহাড়ী,তপন মাইতি, বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, সুমিতা সিনহা, শান্তনু প্রামানিক প্রমুখ নেতৃবৃন্দ।এছাড়াও দলের জেলা,মন্ডল ও ব্লক স্তরের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের আইনশৃঙ্খলা,স্বাস্থ্যব্যবস্থা পথঘাটের খারাপ অবস্থা, বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন ভারতীয় ক্রিকেট দলকেও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারতীয় দল যেভাবে খেলছে তাতে ট্রফি জেতার ব্যাপারে তিনি আশাবাদী।

ধুলিয়ান পৌরসভায় পালাবদল, ১৫-০ ভোটে চেয়ারম্যান আনোয়ার সাদাত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খেজুরীতে অনুষ্ঠিত হলো কাঁথি জেলা বিজেপির বিশেষ বর্ধিত অধিবেশন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার