১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

সম্প্রীতির বার্তা নিয়ে এসো বসো আহারে

 ফারুক আহমেদ:-সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির বার্তা নিয়ে নওপুকুরিয়া জে.জে হাই স্কুলে উদ্বোধন হল ছাত্র-ছাত্রীদের ভোজনকক্ষ। ‘এসো বসি আহারে’ এবং সাইকেল গ্যারেজ ‘ঠিকানা’। মিড ডে মিলের খাওয়ার জায়গা অর্থাৎ ভোজন কক্ষটি দারুণভাবে সাজানো হয়েছে। সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির বার্তা দিয়ে চারদিকে নানা রঙিন, ছবি ঝাঁ চকচকে খাওয়ার ও বসার জায়গা ইত্যাদির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল খাওয়ার প্রতি আকর্ষিত করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা জানান, বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন আর্থিক সঙ্গতিপূর্ণ ছাত্রছাত্রীরা স্কুলে আসে।
ভোজনকক্ষ না থাকায় অনেকে খেতে চাইত না।
এখন সুন্দর পরিপাটি খাওয়ার ঘর দেখে ছাত্রছাত্রীরা একসাথে খেতে বসছে।
এই উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র মহাশয়, বেলডাঙ্গা থানার ওসি জামাল উদ্দিন মন্ডল, সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস, শিক্ষক এবং বিশিষ্ট কবি কবিরুল ইসলাম কঙ্ক মহাশয়।

সাইকেল গ্যারেজের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর একটি পিকনিকের আয়োজন করা হয়। উক্ত পিকনিকে বিদ্যালয়ে সমস্ত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সম্প্রীতির বার্তা নিয়ে এসো বসো আহারে

আপডেট : ১৪ জানুয়ারী ২০২০, মঙ্গলবার