২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

হদিশ পাওয়া গেলো কানাডা মার্কিন সীমান্তে মৃত ভারতীয় পরিবারের

নতুন গতি নিউজ ডেস্ক: কানাডা মার্কিন সীমান্তে প্রচণ্ড ঠাণ্ডার কারণে মৃত্যু হওয়া ভারতীয় পরিবারের হদিশ পাওয়া গেছে। ওই ভারতীয় পরিবারটি গান্ধীনগর এর বাসিন্দা বলে জানা গিয়েছে। জগদিশ প্যাটেল বয়স 39, তার স্ত্রী বৈশালী প্যাটেল বয়স 37, তাদের দুই ছেলেমেয়ের প্রচন্ড শৈত্যপ্রবাহের কারণে কানাডা আমেরিকা সীমান্তে মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পেশায় শিক্ষক জগদীশবাবু 14 দিন আগে ভিসা পেয়ে কানাডায় গিয়েছিলেন সপরিবারে। কানাডায় ভারতীয় হাই কমিশনার কর্তৃক জানানো হয়েছে প্রচণ্ড ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে পরিবারের সকল সদস্যদের। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন এই ঘটনা খুব দুঃখজনক। এছাড়া তিনি বেআইনি অনুপ্রবেশ এর উপর বিশেষ নজরদারি চালানোর কথা বলেছেন। অন্ধকারাচ্ছন্ন জায়গায় অনেকেই দিক হারিয়ে ফেলতে পারেন, এছাড়া প্রচন্ড ঠান্ডা তে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য বারে বারে তিনি এই বিষয়ে সতর্ক করেছেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হদিশ পাওয়া গেলো কানাডা মার্কিন সীমান্তে মৃত ভারতীয় পরিবারের

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার