১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

পুরসায় ফুটবল খেলায় ফাইনালে উঠল জোগ্রাম কোচিং

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের ফুটবল খেলায় জয়ী হয়ে ফাইনালে উঠল জোগ্রাম কোচিং। এদিন তারা দুর্গাপুর আইএন দিশারী সংঘকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শুরুর ৫ মিনিটে জোগ্রামের খেলোয়াড় উজ্বল হাওলাদার একটি গোল করে দলকে এগিয়ে রাখেন। দুর্গাপুর বহু প্রচেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি। এরপর দ্বিতীয় অর্ধের ৩২ মিনিটে জোগ্রামের খেলোয়াড় উজ্জ্বল হাওলাদার আবারও একটি গোল করেন। ফলে দুর্গাপুর আই এন দিশারী সংঘ বেশ চাপে পরে। নির্ধারিত সময় প্রযন্ত আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমজমাটি হয়ে ওঠে। তবে দুর্গাপুর কোন গোল শোধ করতে পারেনি। ফলে তারা পরাজিত হয়। খেলায় একক দুটি গোল সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোগ্রামের উজ্জ্বল হাওলাদার।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরসায় ফুটবল খেলায় ফাইনালে উঠল জোগ্রাম কোচিং

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার