২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

প্রজাতন্ত্র দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : আজ ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো বর্ধমান শহরে হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেলে। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সাধারণ সম্পাদক সেখ মনোয়ার হোসেন, এবং ছাত্রদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও দেশের স্বাধীনতার সংগ্রামে মুসলমানদের অবদানের কথা তুলে ধরেন, এবং আগামী দিন সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের শু নাগরিকের কর্তব্য ও জীবন জীবিকার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এছাড়াও ছাত্রদের মধ্যে থেকে সেখ সানোয়ার (বর্ধমান বিশ্ববিদ্যালয়) প্রজাতন্ত্র দিবস ও যুব – ছাত্রদের ভূমিকার কথা তুলে ধরেন সুচারু ভাবে ।

উল্লেখ্য ২০১২ সাল থেকে এইচ এম পি মুসলিম বয়েজ হোস্টেল দেশ ও জাতি গঠনের স্বার্থে সংখ্যালঘু ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে পঠন পাঠনের সাথে সামাজিক ও সাংস্কৃতিক বিষযে ছাত্রদের উদ্বুদ্ধ করে আসছে। এই ছাত্রাবাসটি১১০ টি ছাত্র আবাসিক হিসেবে থাকতে পারে স্বল্প মূল্যে , পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও ওয়াকফ বোর্ড সহ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে পরিচালিত হয়। আবাসিক ছাত্রদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে অনুষ্ঠান সমাপ্তি হয়। এবং প্রতিবছরের ন্যায় এ বছরও আবাসিক ছাত্রদের সাথে ছাত্রাবাস কর্তৃপক্ষের সহিত নৈশ ভোজের আয়োজন আছে বলে জানালেন হোস্টেল ওয়ার্ডেনার সেখ নাসির উদ্দিন রাজা।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রজাতন্ত্র দিবস উদযাপন

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৫, রবিবার