১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

নরেন্দ্রমোদীর সভাচলাকালীন বিপত্তি: না খাইয়ে রাখার অভিযোগে সভা ছাড়ল ২৫০০ কর্মী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে রাত থেকে জড়ো হয়েছিলেন ব্রিগেডে। কিন্তু পানীয় জল বা খাবার মেলেনি। বিজেপির স্বেচ্ছাসেবকদের কাছে বারবার দরবার করেও কাজ হয়নি। এরপর নরেন্দ্র মোদী আসার কয়েক ঘণ্টা আগেই ব্রিগেড ত্যাগের সিদ্ধান্ত নেন বীরভূমের বিজেপি নেতা-কর্মীরা।

দূরদূরান্ত থেকে কর্মীদের উড়িয়ে আনা হলে খাবারের বন্দোবস্ত করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলই।

মঙ্গলবার রাতে ব্রিগেডে এসেছে বীরভূমের প্রায় আড়াই হাজার বিজেপি নেতা-কর্মীদের একটি দল। কিন্তু সারা রাত তাঁরা অভূক্তই থেকেছেন। এমনকি পানীয় জলটুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপির স্বেচ্ছাকর্মীদের বারবার বলেও কাজ হয়নি।

এরপরই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান প্রায় আড়াই হাজার কর্মী। মুহূর্তে ফাঁকা হয়ে যায় চেয়ার।

তাঁদের আটকানোর চেষ্টা করেন দলের স্বেচ্ছাসেবীরা। কিন্তু দুপুর পর্যন্ত অভূক্ত থাকায় তাঁরা আর আবদার শোনেননি।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নরেন্দ্রমোদীর সভাচলাকালীন বিপত্তি: না খাইয়ে রাখার অভিযোগে সভা ছাড়ল ২৫০০ কর্মী

আপডেট : ৩ এপ্রিল ২০১৯, বুধবার