১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

বিশ্ব কবিতা দিবস পালিত হল হলদিয়ায়

শুভদীপ পতি, হলদিয়া: বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হলদি নদীর তীরে স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে উদযাপিত হল একদিনের আলোচনা ও সাহিত্য সভা। উক্ত সভানুষ্ঠানে কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সুভাষ মণ্ডল, তাপস গিরি, শ্রাবণী বসু, সুপ্রভা পাল, শিশির কুমার বাগ,  সাহেব আলি খান, দীপক মন্ডল, বিশ্ব রঞ্জন মন্ডল, স্বপন সামাদ্দার, ডঃ কান্তিষ মণ্ডল সহ আরও অনেকে গুণিজন।

এছাড়াও উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন হলদিয়া প্রেস ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক নরেস দাস, পূর্ব মেদিনীপুর জেলা জনতার দরবার পরিবারের সভাপতি তথা সাংবাদিক অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক বীরেন্দ্র নাথ মাইতি।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুব্রত কুমার বেরা, তাঁর সাথে তবলায় সহযোগিতা করেন তবলজী প্রশান্ত কুমার বেরা। অনুষ্ঠানের মাঝে মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাথী চক্রবর্তী।

উক্ত সভায় সাংবাদিক নরেস দাস, অর্ণব দেবনাথ ও বীরেন্দ্র নাথ মাইতি নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনান।এই আলোচনা সভায় সমস্ত কবি, সাহিত্যিক সহ যাঁরাই উপস্থিত ছিলেন, সবাই একে একে করে নিজের লেখা কবিতা পাঠ করেনএবং সবাই আলোচনায় অংশ নেন।আগামী বছরগুলিতে এই ধরনের অনুষ্ঠানকে আরও বড় আকার দেওয়া হবে, সেখানে এই আলোচনা সভায় কলিকাতা থেকে খ্যাতনামা কবি ও সাহিত্যিকদের নিয়ে আসা হবে বলেও জানানো হয়।

এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলার জন্য আহ্বায়ক তথা কবি তাপস গিরি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গতকাল সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল ভাঙাতরী পাঠাগার।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব কবিতা দিবস পালিত হল হলদিয়ায়

আপডেট : ২৫ মার্চ ২০১৯, সোমবার