নিজস্ব সংবাদদাতা : ২৮শে আগষ্ট, শুক্রবার, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পাত্রসায়ের ব্লকের বালসি বারাসতের মোড় থেকে পাত্রসায়ের বাজার, কাঁকড়ডাঙা মোড় ঘুরে রসুলপুর বাজারে গিয়ে শেষ হয়। এদিনের বাইক মিছিলটিকে এক ঐতিহাসিক বাইক মিছিলে বলে দাবি করেন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সিং। তিনি বলেন,আজ প্রায় দুই থেকে আড়াই হাজার বাইকের মিছিল হয়। কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক ও জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে মিছিলে। এদিনের বাইক মিছিলে সামিল হন জেলা তৃণমূল কংগ্রেস সদস্য নব কুমার পাল, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি- সভাপতি সেখ আজফার হোসেন, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত দত্ত, শাহজাহান মিদ্যা, প্রভাত মুখার্জি, আশিষ পাত্র সহ বিভিন্ন অঞ্চলের সভাপতিরা।
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























