১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

 সেখ মহম্মদ ইমরান, কেশপুর :
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত গরগজপাতা গ্রামে মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও কেশপুর থানার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এইদিন গ্রামের প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয় মেধাবী তথা দুস্থ ছাত্র-ছাত্রীদের বই, খাতা ও পেন প্রদান করা হয়।

এছাড়াও এলাকায় খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয় ভলিবল। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, কেশপুর বিধানসভার বিধায়ক শিউলি শাহা, কেশপুর থানার ওসি বিশ্বরঞ্জন চক্রবর্তী, কেশপুরের ‘রবিনহুড’ মহম্মদ রফিক সহ স্থানীয় বিশিষ্টরা। পুলিশের এই উদ্যোগ এলাকায় প্রসংশা কুড়িয়েছে।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

আপডেট : ৭ জানুয়ারী ২০২০, মঙ্গলবার