১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

পুকুর থেকে উদ্ধার কচ্ছপ

ময়নাগুড়ি: শনিবার পুকুর থেকে উদ্ধার হলো একটি ছোট কচ্ছপ। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মল্লিকহাট এলাকায় রবি রায়ের বাড়ির পুকুর থেকে এই কচ্ছপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রবি রায় তার পুকুরের মাছ তোলার সময় একটি কচ্ছপ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বন দফতর ও পরিবেশ প্রেমী সংগঠনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন। তারা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে এটি একটি ইন্ডিয়ান রেফেক্ট প্রজাতির কচ্ছপ। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, ” ময়নাগুড়ির মল্লিকহাটের রবি রায়ের পুকুর থেকে একটি কচ্ছপ উদ্ধার হয়। আমরা সেটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছি।”

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুকুর থেকে উদ্ধার কচ্ছপ

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার