সেখ সামসুদ্দিন : জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ইচ্ছে এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মধক্ষ ভূতনাথ মালিক, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা ঋত্বিক ঘোষ সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে হাসপাতালের সমস্ত স্টাফ, এ এন এম, আশাকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রত্যেকে রক্তদান করেন। ইচ্ছে গ্রুপের সদস্যরাও রক্তদান করেন। এই মহতী উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিবৃন্দ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়
-
নতুন গতি - আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























