০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

বেঙ্গালুরু থেকে ৩১ বাংলাদেশি গ্রেফতার, মালদায় আনা হল হোল্ডিং সেন্টারে

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 32
মালদা: বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ। ধৃতদের মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসা হয়। কর্ণাটক পুলিশের ২০ জন আধিকারিক তাঁদের সঙ্গে ছিলেন।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছন ওই ৩১ জন বাংলাদেশি নাগরিক। স্টেশন থেকে রাতেই তাঁদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁদের রাখা হবে বলে জানা গিয়েছে।
ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় বসবাসের সময় তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগ ওঠে। এরপরই কর্ণাটক পুলিশের তরফে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
কর্ণাটক থেকে মালদায় নিয়ে আসার পর এখন তাঁদের পরবর্তী প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তবে কবে এবং কীভাবে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে মালদা টাউন স্টেশন ও হোল্ডিং সেন্টার সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ধৃতদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেঙ্গালুরু থেকে ৩১ বাংলাদেশি গ্রেফতার, মালদায় আনা হল হোল্ডিং সেন্টারে

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার