৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে ব্লক তৃণমূলের কর্মসূচি

সেখ সামসুদ্দিন, ১৫ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩টি অঞ্চলেই নানা অনুষ্ঠান করা হয়। ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এদিন বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। আজকের এই বিশেষ দিনে এলাকার প্রায় ৪০ থেকে ৫০ দুঃস্থ মানুষদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। মেহেমুদ খান বলেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সব সময়ই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেন। তারাই তাদের পিঠ প্রদর্শক। তাই আজকের এই বিশেষ দিনে মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়াও জাড়গ্রাম অঞ্চলে আট পাড়ায় জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনের নেতৃত্বে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুভাষ কোলে, অঞ্চল নেতৃত্ব সফিকুল ইসলাম, তারক মান্না, বিধান সর্দার, বংশী মালিক, জামাল উদ্দিন, তাপস সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব। এখানে বেশ ভালো পরিমাণ কর্মী সমর্থকরা উপস্থিত হন। বঙ্গীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। আগামী বিধানসভায় চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার শপথ নেওয়া হয়।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে ব্লক তৃণমূলের কর্মসূচি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার