২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ভাঙ্গাবাড়ি ভাঙতে পুরোনো রুপার মুদ্রা, এলাকায় মুদ্রা নিয়ে কাড়াকাড়ি

নতুন গতি নিউজডেস্ক,কেশপুর: শনিবার কেশপুর ব্লকের আনন্দপুরের জেলেপাড়া সংলগ্ন একটি পরিত্যক্ত মাটির বাড়ি ভাঙা হচ্ছিল জে সি পি দিয়ে।সেই পুরনো বাড়ি ভাঙার সময় হটাৎ একের পর এক রুপোর মুদ্রা বেরিয়ে আসতে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। সেই পুরানো মুদ্রা সংগ্রহ করতে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অসমর্থিত সূত্রে জানা যায়, ভাঙা বাড়ির মালিক রবন কুন্ডু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আনন্দপুর থানায় খবর দেয়। কিছু মুদ্রা জে.সি.বি ড্রাইভার ও পাশের বাড়ীর মহিলা লুকিয়ে নিয়ে নিলে আনন্দপুর থানার পুলিশ এসে মুদ্রা গুলি উদ্ধার করে। মুদ্রার এক দিকে লিখা আছে one রুপি 1877 অপর দিকে আছে ভিক্টোরিয়ার ছবি। এতিহাসিকবিদরা মুদ্রা গুলো নিয়ে আলোচনা শুরু করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এলাকাতে পুলিশি টহলদারি চলছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাঙ্গাবাড়ি ভাঙতে পুরোনো রুপার মুদ্রা, এলাকায় মুদ্রা নিয়ে কাড়াকাড়ি

আপডেট : ৩১ মে ২০২০, রবিবার