সংবাদদাতা : স্বাধীনতার পর আজ এই প্রথম,নদীয়ার থানার পাড়া থানা অন্তর্গত চর নবীন গঞ্জ গ্রামে ‘রক্ত দান -জীবন দান’ শীর্ষক ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ অনুষ্ঠিত হলো। এই শিবিরের মূলত: “চর নবীন গঞ্জ জনকল্যাণ ক্লাব”-এর উদ্যোগে আয়োজিত হয়।
গ্রামের বিভিন্ন প্রান্ত ও পার্শবর্তী অনেক জ্ঞানীজন ও সমাজ সেবীদের উপস্থিতিতে আজকের এই শিবিরটি সম্পন্ন হয়। আজকের এই রক্তদান শিবিরের আকর্ষণ ছিল “কবিতাওয়ালা” নামে স্যোসাল মিডিয়া খ্যাত আজিবর রহমান এবং বসিরহাট জেলা হাসপাতালে কর্মরত ডাক্তার জনাব অমিত হাসান (রাজা) সাহেব,পলাশী থেকে আগত বিশিষ্ট সমাজসেবী জনাব ওসমান গনি খাঁন,চর মুক্তারপুর মর্ডান হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সুকুমার সরকার,সহ শিক্ষক সুব্রত পাল,চর মুক্তারপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার শ্রীমতি সুতৃষ্ণা বিশ্বাস মহাশয়া, প্রিয়াংকা খাতুন,আর পি এফ জাওয়ান জিয়ারুল ইসলাম,শাইখ রাসিম ফাইজি সহ আরও অনেকে।
এই শিবিরটি অনুষ্ঠিত হয় চর নবীনগঞ্জ লাগোয়া চর মোক্তার পুর মডার্ণ হাই মাদ্রাসা ও মাদ্রাসা দারুল উলুম সংলগ্ন প্রান্তরে, সরকারী এসি ব্লাড ডোনেশান বাসে।শিবিরের একটি পর্বে মাদ্রাসা কক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রী ও উপস্থিত সভ্যগণদের নিয়ে কবিতা পাঠ ও রক্তদানের গুরুত্ব বিষয়ে সচেতনতা মূলক আলোচনাও করা হয়।কবিতা পাঠ করেন কবিতাওয়ালা নামে খ্যাত আজিবর রহামান ও বক্তব্য দেন ডা: অমিত হাসান, সুতেষ্ণা বিশ্বাস, সুকুমার সরকার, উসমান গনী খাঁন প্রমূখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ডালটন ও সহ সম্পাদক তারীক আজীজ মন্ডল (টকন)। অন্যতম তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন আলমগীর মোল্লা,রফিকুল ইসলাম আনসারী ও তৈমুর মোল্লা।
নতুন গতি 


























