ভারতের মুসলিম নিধনের উগ্রহিন্দুরের মোকাবিলা করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা
নতুন গতি, ওয়েব ডেস্ক:ভারতের মুসলিম নিধনের উগ্রহিন্দুরের মোকাবিলা করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা । দিল্লিতে মুসলিম বিরোধী সহিংস’তার নিন্দা জানিয়ে তিনি কেন্দ্রকে আহ্বান জানান।
তিনি বলেন ভারতে মুসলমানদের নিধন করার কারণে গোটা মুসলিম বিশ্বের হৃদয় আহত হয়েছে। উগ্র হিন্দুদের সমর্থনকারী দলগুলোর মোকাবেলায় ভারত সরকারকে রুখে দাঁড়াতে হবে এবং মুসলমান নিধ’ন বন্ধের মাধ্যমে মুসলিম বিশ্বে তাদের একঘরে হয়ে পড়া ঠেকাতে হবে।
সম্প্রতি রাজধানী নয়া দিল্লিতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট সহিং’সতায় প্রায় ৫৩ জন নি’হত হয়েছে। মুসলমানদের ঘরবাড়ি ও মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুসলিম বিরোধী ঠেকাতে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ উঠেছে।
নতুন গতি 



























