নিজস্ব সংবাদদাতা: খুনের বদলাতেই কি খুন! অভিযুক্ত বাড়ি ফিরতেই কুপিয়ে খুন করলো মৃতের পরিবার।মৃতের নাম দীনেশ বর্মন, বয়স ৭১। দিনে দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনীর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অভিযোগ ২০২১ সালের আগস্ট মাসে পরকিয়ার অভিযোগে রাজা বসাক নামে এক যুবক খুন হয় এই এলাকায়। ঘটনায় মুল অভিযুক্ত ছিলো দীনেশ বর্মন।জেল থেকে ছাড়া পাওয়ার পর গত দুমাস আত্মীয়ের বাড়িতে থেকে রবিবার দুপুরে পরিবার নিয়ে বাড়ি ফেরেন দীনেশ বাবু।অভিযোগ তারা বাড়ি ফিরতেই হাতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রাজা বসাকের পরিবার। ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় দীনেশ বাবুকে।বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মারধোর করা হয় পরিবারের অন্যান্য সদস্যদের।প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এখনো পযর্ন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























