১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

বর্ধমান রোডে পৌরসভার অভিযান, ভাঙা হল একাধিক দোকান ও বাড়ি

শিলিগুড়ি: সরকারি জমি ও রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে ফের অভিযান চালাল শিলিগুড়ি পৌরনিগম। মঙ্গলবার বর্ধমান রোডে অভিযান চালিয়ে রাস্তার দু’পাশে থাকা একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বর্ধমান রোড ধরে জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে রাস্তার দু’পাশে বেশ কিছু দোকান ও অস্থায়ী ব্যবসায়িক কাঠামো তৈরি হয়েছিল। এর জেরে রাস্তার পরিসর সংকুচিত হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ।
এদিন পৌরসভার কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। প্রয়োজন অনুযায়ী জেসিবি নামিয়ে সরকারি জায়গা দখল করে তৈরি দোকান ও অন্যান্য কাঠামো সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেদিকেও নজর রাখেন আধিকারিকরা।
পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে ব্যবসা কিংবা রাস্তার জায়গা দখল করে নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাগুলিতে দখলদারির বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে।
অভিযানে একাধিক দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে রাস্তা দখলমুক্ত হওয়ায় যান চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

গোপন সূত্রে অভিযান চালিয়ে গ্রেফতার ৪ রোহিঙ্গা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান রোডে পৌরসভার অভিযান, ভাঙা হল একাধিক দোকান ও বাড়ি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার