মহ: মুস্তাকিম মন্ডল : গতকাল জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে স্থানীয় বিধায়ক মাননীয়া অসীমা পাত্রের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, বাংলার বকেয়া ৯২ হাজার কোটি টাকা না দেওয়া,বাংলা আবাস যোজনা প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ না করা, ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র মহাশয়া সহ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক মহাশয়া,মান্দাড়া পঞ্চায়েতের প্রধান ইলিয়াস মন্ডল মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সইদুল ইসলাম সরকার মহাশয়,মান্দাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ মহাশয় এবং মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব কর্মীবৃন্দ ও সর্বপরি এলাকার জনসাধারণ।এই প্রতিবাদী মিছিল শুরু হয় স্থানীয় সময় বিকাল ৫:০০ টা থেকে মান্দাড়া গড়বাড়ি হইতে সিনেমা তলা পর্যন্ত।এই প্রতিবাদী মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য বিধায়ক অসীমা পাত্র মহাশয়া ও স্থানীয় মান্দাড়া অঞ্চল পঞ্চায়েত প্রধান ইলিয়াস মন্ডল মহাশয় উপস্থিত সমস্ত কর্মীবৃন্দ ও জনসাধারণদের ধন্যবাদ জানিয়েছেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মূল্যবৃদ্ধির প্রতিবাদী মিছিল মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে
-
নতুন গতি - আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















