সেখ সামসুদ্দিন, ১৫ নভেম্বরঃ মেমারি ২ ব্লকের কুচুট পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর গ্রামের কালীমন্দির সন্নিকট বর্ধমান কানলা মেন রোডের ওপর বিকাল চারটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাইকটি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল উল্টোদিক থেকে একটি ছোট ডিসিএম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সরেন, বয়স আনুমানিক ১৬ বছর। বাইকে চালকসহ মোট তিনজন ছিল বলে সূত্রের মারফত জানা যায়। অপর দুজনকে স্থানীয় ব্যক্তিরা পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যান। মৃত সুরজিৎ সরেনকে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে মেমারি থানায় নিয়ে যায়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















