সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সুপ্রিয় সামন্ত দুর্দিনে মানবিক পরিষেবায় দিনরাত কাজ করে চলেছেন। গরীব মানুষদের খাওয়ানোর পাশাপাশি ওয়ার্ডের গরীব মানুষদের চাল, আলু, ডাল, তেল, মুড়ি, বিস্কুট, সাবান, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন বিভিন্ন ওয়ার্ডের দুশোজন মানুষকে। একই সঙ্গে চালু রাখা লঙরখানায় আজকে দুপুরে ১২০০ জনকে খাবার খাইয়েছেন।
এই কর্মসূচিতে ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শুভেন্দু গুহ, ছাত্র নেতা মুকেশ শর্মা, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, ওয়ার্ডের সমরেন্দ্র দাশগুপ্ত, সৌম্যকান্তি সিনহা, স্নেহাশিষ, জাহির সহ ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ। ভাইস চেয়ারম্যান বলেন কাল থেকে রমজান শুরু হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন সকলের যেন মঙ্গল হয় ও সুস্থ থাকেন। সাধারণের কাছে আবেদন লকডাউন মেনে চলুন, অযথা বাইরে বের হবেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান মানবিক পরিষেবায় দিনরাত কাজ করে চলেছেন।
-
নতুন গতি - আপডেট : ২৫ এপ্রিল ২০২০, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















