সেখ সামসুদ্দিন : অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী বিধানসভা নির্বাচনে তিনটি আসন পাহাড়কে ছেড়ে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। বহু বিধায়ক বাদ পড়লেন। মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম বাদ পড়লেন। সে জায়গায় প্রার্থী হলেন মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন ভট্টাচার্যের নাম ঘোষণা মাত্র ব্লক ও শহরের সকল শাখা সংগঠনের মধ্যে উচ্ছাস লক্ষ্যনীয় ছিল। ফুলের মালা, পুষ্পস্তবক নিয়ে শুভেচ্ছার বন্যা শুরু হয়, যার সবটা ভিড়ের চাপে ক্যামেরা বন্দী করা যায়নি। শহরের মধ্যে একটা মিছিল করা হয়। ছাত্র যুব, মহিলা, শিক্ষক, জয়হিন্দ বাহিনী থেকে শুরু করে শহর ও ব্লক সর্বস্তরের নেতৃত্ব পাশে এসে দাঁড়িয়ে পড়েন। সকলেই বলেন যোগ্য ব্যক্তিকে প্রাথী করা হয়েছে, সকলে একযোগে প্রার্থীকে জয়ী করে নেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি বিধানসভার মোননীত পার্থী মধুসূদন ভট্টাচার্য নাম ঘোষণা মাত্র শহরের সকল শাখা সংগঠনের মধ্যে উচ্ছাস
-
নতুন গতি - আপডেট : ৫ মার্চ ২০২১, শুক্রবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























