২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

মাত্র ২০০ টাকা খরচে করোনা পরীক্ষা, ৪৫ মিনিটেই জানা যাবে ফলাফল !

নতুন গতি নিউজ ডেস্ক : আইআইটি খড়গপুরের গবেষকরা আবিষ্কার করেছেন সবচেয়ে দ্রুত করোনা পরীক্ষা করার যন্ত্র কোভির‍্যাপ। যার মাধ্যমে স্রেফ ৪৫ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। খরচ হবে মাত্র ২০০ টাকা ।

বর্তমানে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়। যার রিপোর্ট আসতে সময় লাগে ১-২ দিন। কিন্তু দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আরও অল্প সময়ে করোনা শনাক্তকরণ প্রয়োজন। সেই কাজটিই করে দেখাল আইআইটি খড়গপুর। কোভির‍্যাপের মাধ্যমে দ্রুত ও বেশি সংখ্যক করোনা পরীক্ষা করা যাবে বলে মনে করছে চিকিৎসক মহল।

মূলত আরএনএর মাধ্যমে করোনা পরীক্ষা করবে কোভির‍্যাপ। তবে এই যন্ত্রের মাধ্যমে আরএনএ সংক্রান্ত আরও একাধিক সংক্রামক রোগের পরীক্ষা সম্ভব। ইতিমধ্যেই আইআইটি খড়গপুরের এই যুগান্তকারী আবিষ্কারকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রক ও আইসিএমআর।

দেশ বিদেশের বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন আইআইটি খড়গপুরের গবেষকরা। আগামী তিন মাসের মধ্যেই বাজারে করোনা পরীক্ষার এই নতুন যন্ত্র চলে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকদলের প্রধান সুমন চক্রবর্তী ।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ২০০ টাকা খরচে করোনা পরীক্ষা, ৪৫ মিনিটেই জানা যাবে ফলাফল !

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, রবিবার