১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্ত নামতে চলেছে সিআইডি

নতুন গতি নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। তারপরই নবান্ন থেকে সেচ দফতরে থাকাকালীন দুর্নীতির তদন্ত করতে বলা হয়। সেখানেও নাম জড়িয়ে যায় শুভেন্দু অধিকারীর।

এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্ত নামতে চলেছে সিআইডি। যে মামলায় শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নাম সরাসরি জড়িত সেই মামলায় রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডি তদন্ত করতে পারে বলে সূত্রের খবর। আর তাতে শুভেন্দুর ওপর চাপ বাড়তে চলছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাখাল বেরা গ্রেফতার হতেই শুভেন্দুর নানা তথ্য হাতে আসে সিআইডি এবং পুলিশের। সেই তথ্যের উপর ভিত্তি করেই এগোচ্ছে তদন্তকারীরা। ইতিমধ্যেই একাধিক সমবায় ব্যাঙ্কে দুর্নীতি–স্বজনপোষণের অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কন্টাই কো–অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতির খবর পেয়েছে পুলিশ। আবার কাঁথি মহকুমার তৃণমূল কংগ্রেস সমবায় সেল এই অভিযোগ তুলে ব্যাঙ্কের উচ্চতর আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন।

তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। অভিযোগ, তখন থেকে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত ওই ব্যাঙ্কগুলিতে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ হয়েছে। এমনকী বেআইনিভাবে অর্থ লেনদেন হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে সিআইডি’‌র আধিকারিকদের। সিআইডি’‌র এই তৎপরতা শুভেন্দুর উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্ত নামতে চলেছে সিআইডি

আপডেট : ১৩ জুন ২০২১, রবিবার