১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩

আইন অমান্য ঘিরে মালদায় বামেদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে উত্তেজনা

মালদা: একাধিক দাবিতে বামেদের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে। সোমবার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেয় বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। এসআইআর-এ বাতিল হওয়া নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, হকার উচ্ছেদ বন্ধ করা-সহ একাধিক দাবিতে এদিন মিছিল করে বাম সংগঠনগুলি। জেলা শাসকের দপ্তরের দিকে এগোনোর পথে পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। আন্দোলনকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর দ্বিতীয় ব্যারিকেডে তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে সেখানেই পথসভা করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট একাধিক সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান বাম নেতৃত্ব। আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে পোস্ট অফিস মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ।

মমতার উপর হামলার অভিযোগে সরব এসডিপিআই, নিরপেক্ষ তদন্তের দাবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আইন অমান্য ঘিরে মালদায় বামেদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে উত্তেজনা

আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার