উজির আলী, নতুন গতি, চাঁচল: সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনেও তৎপরতা দেখা গেল মালদহের চাঁচল পুলিশ প্রশাসনের। এদিন সকাল থেকেই চাঁচল শহর সহ গ্রামাঞ্চল গুলিতে অভিযান চালায় পুলিশ। লকডাউনকে ভুলে গিয়ে অপ্রয়োজনে যার বাড়ির বাইরে ঘুরে বেরিয়েছিলন তাদের প্রতি কঠোর হন এদিন পুলিশহ এছাড়াও কলিগ্রাম দৈনিক বাজারে সব্জী বাজার বন্ধ থাকলেও দৈনিক লটারি সেন্টার গুলি ভিড় জমিয়ে লটারির টিকিট কেনাবেচা করছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কয়েকজন টিকিট বিক্রেতা আটক করে নিয়ে যান থানায় পুলিশ জানিয়েছে। করোনা মোকাবিলায় প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে বলে জানিয়েছেন চাঁচলের সচেতন নাগরিকরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















